ইসরোর উপগ্রহ: এনভিএস ০৩-এর উৎক্ষেপণ হবে আজ
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ইসরোর পরবর্তী প্রজন্মের দিক নির্দেশক উপগ্রহ এনভিএস ০৩-এর উৎক্ষেপণ আজ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে এটি উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে বলে ইসরো জানিয়েছে। এটি হবে জিএসএলভির ২০-তম উৎক্ষেপণ।

Advertisement

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘নাবিক’কে আরও শক্তিশালী এবং স্বনির্ভর করে তোলাই এই মিশনের মূল লক্ষ্য। বর্তমানে দিক নির্দেশক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ন্যূনতম উপগ্রহের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিনটি। এই চতুর্থ উপগ্রহটি সফলভাবে কক্ষপথে স্থাপিত হলে ভারতের নিজস্ব স্বতন্ত্র পজিশনিং পরিষেবা আবার পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হবে। শুক্রবার ভারতীয় সময় রাত ১১টা ৫১ মিনিটে ২ হাজার ২৫০ কেজির এনভিএস-০৩ উপগ্রহটিকে নিয়ে উড়ে যাবে জিএসএলভি। জিওসাইক্রোনাস অরবিটে এটিকে স্থাপন করা হবে।  উপগ্রহটিতে পারমাণবিক ঘড়ির পাশাপাশি আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের (স্যাক) তৈরি একটি সম্পূর্ণ দেশীয় রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি ব্যবহার করা হচ্ছে। এই উপগ্রহটির মাধ্যমে প্রথমবার এল ওয়ান সিগন্যাল যুক্ত করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের স্মার্টফোন এবং গাড়ির নেভিগেশন ব্যবস্থা আরও উন্নত হবে। এটি দেশের সীমান্ত থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পর্যন্ত নির্ভুল ভৌগোলিক অবস্থান, গতিবেগ এবং সময়ের তথ্য প্রদান করতে সক্ষম।