Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো অভিযানে রায়গঞ্জের তরুণ সরকার

ছাপ্পান্ন বছর বয়সেও পর্বত জয়ের নেশা রায়গঞ্জ শহরের অশোকপল্লির বাসিন্দা তরুণ সরকারের। কম্পিউটার ক্যাফের ব্যবসায়ী এই ‘তরুণ’ পর্বতারোহীর বার্তা, আর যুদ্ধ নয়, সবুজ বিশ্ব গড়ে উঠুক।

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারো অভিযানে রায়গঞ্জের তরুণ সরকার
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ছাপ্পান্ন বছর বয়সেও পর্বত জয়ের নেশা রায়গঞ্জ শহরের অশোকপল্লির বাসিন্দা তরুণ সরকারের। কম্পিউটার ক্যাফের ব্যবসায়ী এই ‘তরুণ’ পর্বতারোহীর বার্তা, আর যুদ্ধ নয়, সবুজ বিশ্ব গড়ে উঠুক। এই বার্তা সহযোগেই এবার তাঁর লক্ষ্য, সুদূর আফ্রিকার ১৯ হাজার ৩৪১ ফুট উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ কিলিমাঞ্জারো  অভিযান সফল করা। আগামী শুক্রবার আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরুর আগে সোমবার কিলিমাঞ্জারো অভিযানের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করেন তরুণবাবু। কুং ইয়েটস-২ এবং ডজো জঙ্গা নামে দুটি ২০ হাজার ফুট উচ্চতা বিশিষ্ট চূড়া ২০২৩ সালে জয়ের পর লাগাতার অনুশীলন চলতে থাকে তরুণের। এবার কিলিমাঞ্জারো অভিযানের সিদ্ধান্ত। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সেই কারণে বিশ্বের ৭ টি মহাদেশের ৭ টি শৃঙ্গ নিয়ে গঠিত সেভেন সামিট। তার মধ্যে কিলিমাঞ্জারো উল্লেখযোগ্য। তরুণ বলেন, ৪০ বছর ধরে পর্বত শৃঙ্গ অভিযান করা আমার একটা নেশা। এর আগে এভারেস্ট বেস ক্যাম্প অভিযান থেকে শুরু করে কালিন্দী, বালিপাস, পিন পার্বতী পাসের মতো ৫০ টি সফল অভিযান চালিয়েছি। তাঁর সংযোজন, উত্তরবঙ্গের মধ্যে তাঁর এই অভিযান সর্বপ্রথম। তরুণ ৩০ মে রায়গঞ্জ থেকে কলকাতা যাবেন। সেখান থেকে মুম্বই হয়ে ২ জুন তানজানিয়ায় পৌঁছবেন তিনি। সেখান থেকে বাংলাদেশি তিন আরোহীর সঙ্গে ৩ জুন অভিযান শুরু হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ