Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

টার্গেট তরুণ ভোটার, কলেজে কলেজে প্রচারে নামছে কমিশন

পশ্চিমবঙ্গে প্রথমবার তথা তরুণ ভোটারদের টার্গেট করছে কমিশন। নতুন ভোটার প্রজন্মকে ভোটদানে উৎসাহী করতে আজ মঙ্গলবার থেকে কলেজে কলেজে প্রচারে নামছে নির্বাচন কমিশন।

টার্গেট তরুণ ভোটার, কলেজে কলেজে প্রচারে নামছে কমিশন
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে প্রথমবার তথা তরুণ ভোটারদের টার্গেট করছে কমিশন। নতুন ভোটার প্রজন্মকে ভোটদানে উৎসাহী করতে আজ মঙ্গলবার থেকে কলেজে কলেজে প্রচারে নামছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের সিইও’কে প্রয়োজনীয় উদ্যোগ নিতেই নির্দেশ দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কলেজের পাশাপাশি হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতা এবং রাজ্যের জেলায় জেলায় যেসব সৌধ রয়েছে, সেখানেও ভোট সচেতনতার প্রচার করা হবে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

পথনাটিকার পাশাপাশি ছৌ নৃত্য সহ বাংলার সংস্কৃতির মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদানে আগ্রহী করে তোলা হবে। এজন্য শিল্পীদের যথাযথ সাম্মানিকও দেবে কমিশন। ভোট স্রেফ অধিকারই নয়, নির্বাচন পর্ব একটা উৎসবের মতো—এই ইমেজ তৈরি করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। তাই স্লোগান তোলা হচ্ছে, নির্বাচনের পর্ব, বাংলার গর্ব। 
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা মোতাবেক, পশ্চিমবঙ্গে এবার প্রথমবারের ভোটারের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২২৯। যাদের বয়স ১৮-১৯ বছর। বাকি ১ কোটি ৩১ লক্ষ যুব। যাদের বয়স ২০-২৯ বছর। আর এই বয়সী ভোটারদেরই এবার বেশি করে ভোটদানে অংশগ্রহণ করাতে চায় নির্বাচন কমিশন। তাই রাজ্যের কলেজগুলিতে ভোট সচেতনতার প্রচারে জোর দেওয়া হচ্ছে। রাজ্যেরই পথ নাটিকা শিল্পী, ছৌ নৃত্য শিল্পীদের এ ব্যাপারে সাম্মানিক দিয়ে প্রচার চালাবে কমিশন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ