Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২১ জুলাই জেলা থেকে ২০ হাজার কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার টার্গেট, ট্রেনের টিকিট কাটা শুরু

কলকাতায় ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে দলীয় কর্মী, সমর্থকের জন্য তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে ট্রেনের টিকিট কাটা শুরু করে দিয়েছে

২১ জুলাই জেলা থেকে ২০ হাজার কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার টার্গেট, ট্রেনের টিকিট কাটা শুরু
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত বছর ট্রেন মেলেনি। তাই এবছর আর ঝুঁকি নয়। কলকাতায় ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে দলীয় কর্মী, সমর্থকের জন্য তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে ট্রেনের টিকিট কাটা শুরু করে দিয়েছে। এছাড়াও বাসে কলকাতায় যাবেন তৃণমূল সমর্থকরা। এ বছর শহিদ স্মরণ সভায় জেলা থেকে ২০ হাজার কর্মী, সমর্থক নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। 

Advertisement

দলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, গত বছর দলীয়ভাবে রেলের কাছে টাকা জমা দিয়েও কলকাতা যাওয়ার জন্য ট্রেন মেলেনি। তাই এবার ঝুঁকি নেওয়া হচ্ছে না। এখন থেকেই দলের বুথ, অঞ্চল ও ব্লক নেতৃত্বকে টিকিট কাটার নির্দেশ দেওয়া হয়েছে। 
দলের রাজ্য সম্পাদক তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মৃদুল গোস্বামী বলেন, এবার জেলা থেকে রেকর্ড সংখ্যক কর্মী, সমর্থক ২১ জুলাইয়ের সভায় যোগ দেবেন। ২০ হাজার সমর্থক নিয়ে যাওয়ার টার্গেট রেখেছি। 
দলের মহিলা, ছাত্র থেকে যুব, শিক্ষক সহ অন্যান্য শাখা সংগঠনের কর্মী, সমর্থকরা তো কলকাতায় যাবেনই, তার সঙ্গে জেলার ৬৪টি চা বাগান থেকে শ্রমিকদেরও কলকাতায় পাঠাবে তৃণমূল। প্রতিটি চা বাগান থেকেই শ্রমিকদের প্রতিনিধিত্ব যাতে থাকে, তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির। দলীয়ভাবে ছাড়াও কর্মী, সমর্থকরা ব্যক্তিগতভাবে ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে ট্রেনের টিকিট কাটতে শুরু করে দিয়েছেন। জেলাজুড়ে ধীরে ধীরে দেওয়াল লিখন, বুথে, হাটে বাজারে ও পাড়ার মোড়ে প্রচারের পারদ চড়ছে জোড়াফুল শিবিরের। 
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের ধারণা, ২১ জুলাইয়ের কর্মসূচি দিয়েই জেলায় তার মহড়া শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর সেই কারণেই এবার জেলা থেকে রেকর্ড সংখ্যক কর্মী, সমর্থক নিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ