Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধানসভা ভোটের আগে শহরে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা

বিধানসভা ভোটের আগে শহরে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবার লক্ষ্যমাত্রা গঙ্গারামপুর পুরসভা কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরে শহরবাসীর দাবি, পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা দেওয়া।

বিধানসভা ভোটের আগে শহরে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: বিধানসভা ভোটের আগে শহরে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবার লক্ষ্যমাত্রা গঙ্গারামপুর পুরসভা কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরে শহরবাসীর দাবি, পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা দেওয়া। বিভিন্ন কারণে এই পরিষেবা পাননি শহরবাসী। কিন্তু রাজ্যের অনুমোদন মিলতেই আর দেরি করতে নারাজ পুরসভা কর্তৃপক্ষ। এদিন  শহরের ১৮ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্ন এলাকা ও ১০ নম্বর ওয়ার্ডের শান্তি কলোনিতে দুটি রিজার্ভারের শিলান্যাস করে কাজের সূচনা করলেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। 

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, অম্রুত-২ প্রকল্পে প্রায় ৭৫ কোটি টাকা বরাদ্দে শহরের ১৮টি ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে যাবে। জল সরবরাহের জন্য পাঁচটি রিজার্ভার তৈরি হবে। দুটি রিজার্ভারের কাজ এদিন শুরু হলেও বাকি তিনটির কাজ রথযাত্রার পরে শুরু হবে। ইতিমধ্যে শহরজুড়ে পাইপলাইনের কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঠিকাদার সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাইপ পাতার কাজ শুরু হয়ে যাবে। কয়েকমাস পরেই বিধানসভা ভোট। তার আগেই বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে নিয়মিত তদারকি করবেন তিনি। বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ২০১৫ সালে পুরসভা দখল করেছিল তৃণমূল। শহরবাসীর দাবি পূরণ না হওয়ায় বিধানসভা ও লোকসভায় ভোটে এর ফল ভুগতে হয়েছে। তার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। পুর চেয়ারম্যান বলেন, বিধানসভা ভোটের আগেই বাড়ি বাড়ি জল পৌঁছে দেব। এটাই আমাদের টার্গেট। নিজে এই কাজের তদারকি করব। ঠিকাদার সংস্থাকে সাতমাসের মধ্যে কাজ শেষ করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। বর্ষাতেও যাতে কাজ করা যায়, সেই দিকগুলি খতিয়ে দেখছি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ