Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তন্ত্র সাধকের অষ্টভুজা উগ্রচণ্ডা দাঁইহাটে এসে শান্ত, শ্যামারূপা

অষ্টভুজা দেবীর নাম উগ্রচণ্ডা হলেও তিনি এখানে শান্ত। পাঞ্জাব থেকে আসা এক তন্ত্রসাধকের নির্দেশে বহু বছর আগে শুরু হয়েছিল আট হাত বিশিষ্ট কালীর আরাধনা।

তন্ত্র সাধকের অষ্টভুজা উগ্রচণ্ডা দাঁইহাটে এসে শান্ত, শ্যামারূপা
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: অষ্টভুজা দেবীর নাম উগ্রচণ্ডা হলেও তিনি এখানে শান্ত। পাঞ্জাব থেকে আসা এক তন্ত্রসাধকের নির্দেশে বহু বছর আগে শুরু হয়েছিল আট হাত বিশিষ্ট কালীর আরাধনা। প্রথমদিকে দেবীর রূপ ছিল উগ্রচণ্ডা। বৈষ্ণব ও শাক্তের মিলনক্ষেত্র দাঁইহাটে সেই উগ্ররূপ ছেড়ে দেবীর এখন শ্যামারূপে পুজিত হন। রাসপূর্ণিমায় সেই পাঞ্জাবি তন্ত্রসাধকের অষ্টভুজা কালীর পুজো ঘিরে মাতোয়ারা শহরের বাসিন্দারা। 

Advertisement

দাঁইহাটের রাস আসলে ছিল পট পূর্ণিমা। মানে পটে ছবি এঁকে পুজো হতো। পরের দিকে বানানো হতো দেবীমূর্তি। মা শবশিবা, মা বড়কালী, উগ্রচণ্ডী এই সব জাগ্রত দেবীর আরাধনা হতো। পাশাপাশি কৃষ্ণকালী, রাইরাজা, বকাসুর বধ, মাতঙ্গীমাতা প্রভৃতি পুজো শুরু হয় দাঁইহাটে। এখনকার রাস পূর্ণিমা আগের চেয়ে অনেক সুসজ্জিত। থিমের চমকে মোড়া প্রাচীন রাস উৎসব। শোনা যায়, শহরের নবারুণ সংঘ আগে রাস উৎসবের সময়ে গণেশপুজো করত। ১৯৭৮ সাল থেকে অষ্টভুজা কালীর পুজো শুরু হয়। এই পুজো শুরু হয়েছিল এক পাঞ্জাবী তন্ত্রসাধকের নির্দেশে। সে সময়ে দাঁইহাটের ভাগীরথীর তীরে আচমকা দেখা যায় এক পাঞ্জাবী তন্ত্রসাধককে। তাঁর হাতে অষ্টভুজা উগ্রচণ্ডা কালীর ছবির ছিল। তিনি সেই ছবিটি রেখেই ধ্যানে করতেন।  দাঁইহাটের বাসিন্দা সুখময় মিস্ত্রি নামে এক ব্যাঙ্ককর্মী মাঝেমধ্যেই সেই সাধকের কাছে যেতেন। একদিন সেই সাধক ছবিটা দেখিয়ে সুখময়বাবুকে পরামর্শ দেন, এমনই কালীর মৃন্ময়ী প্রতিমা তৈরি করে পুজো করতে। তখন থেকেই কালীপুজো শুরু হয়। সেই থেকেই নবারুণ সংঘ পুজোর ভার নেয়। ক্ষেত্র সমীক্ষক অশেষ কয়াল বলেন, দাঁইহাট শহর বৈষ্ণব ধর্মের পাশাপাশি  শক্তিসাধনার যে একটা ক্ষেত্র। এটা তার বড় প্রমাণ। জানা গিয়েছে, প্রথমদিকে কয়েকবছর পুজোর সময়ে নাকি পুরোহিতকে নিজের বুকে বেলকাঁটা দিয়ে রক্ত উৎসর্গ করতে হতো। তারপর সুখময়বাবু স্বপ্নাদেশ পেয়ে দেবীকে রক্ত দেওয়া বন্ধ করেন। পরবর্তীকালে দেবীকে শ্যামাকালীর রূপ দেওয়া হয়। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ