Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হিনার পাশে তন্নিষ্ঠা

দু’জনেই লড়ছেন ক্যান্সারের বিরুদ্ধে। অভিনেত্রী সত্তার বাইরে এখন তাঁদের এই লড়াই উঠে এসেছে শিরোনামে। একজন হিনা খান, অপরজন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হিনার পাশে তন্নিষ্ঠা
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দু’জনেই লড়ছেন ক্যান্সারের বিরুদ্ধে। অভিনেত্রী সত্তার বাইরে এখন তাঁদের এই লড়াই উঠে এসেছে শিরোনামে। একজন হিনা খান, অপরজন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। এই লড়াইয়ের মানসিকতা তাঁদের বন্ধুত্ব, সম্পর্ককে আরও দৃঢ় করেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী তন্নিষ্ঠা জানিয়েছেন, হিনার সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন তিনি। পরস্পরকে শক্তি জোগান তাঁরা। তন্নিষ্ঠার কথায়, ‘আমরা একে অপরের সঙ্গে নিয়মিত কথা বলি। এই অভিজ্ঞতা আমাদের বন্ধুত্ব আরও মজবুত করেছে। হিনা ভীষণ সুন্দর। ওকে খুব ভালোবাসি।’ হিনাও সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা উজাড় করেছেন তন্নিষ্ঠার প্রতি। লিখেছেন, ‘তুমি সাহসী। আমি সবসময় পাশে আছি তোমার।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তন্নিষ্ঠা জানিয়েছেন, আট মাস আগে তিনি জানতে পারেন ক্যান্সার বাসা বেঁধেছে শরীরে। যখন ধরা পড়ে, তখন স্টেজ ফোর। তাঁর এই লড়াইয়ে বিদ্যা বালান, শাবানা আজমি, রিচা চাড্ডা, দিব্যা দত্তরা পাশে থেকেছেন সর্বদা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ