Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্যাংরা খুনকাণ্ড: সুস্থ হতেই গ্রেপ্তার বড় ভাই প্রণয় দে

ট্যাংরা খুনকাণ্ড: সুস্থ হতেই গ্রেপ্তার বড় ভাই প্রণয় দে
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় দে পরিবারের তিন সদস্যকে খুন করার অভিযোগে এবার পুলিসের জালে বড় ভাই প্রণয় দে। শনিবার এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিসের হোমিসাইড শাখা। লালবাজার জানিয়েছে, নিজের স্ত্রী সুদেষ্ণা দে, ছোট ভাইয়ের স্ত্রী রোমি দে ও ভাইঝি প্রিয়ম্বদা দে-কে খুনের অভিযোগে প্রণয়কে গ্রেপ্তার করা হয়। এদিনই অভিযুক্তকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তকে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

গত ১৮ ফেব্রুয়ারি কসবায় একটি গাড়ি দুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরার অটল সুর রোডে তিনতলা বাড়ি থেকে একসঙ্গে তিনটি দেহ উদ্ধার হয়। তিনজনের হাতের শিরা কাটা। তদন্তে নেমে ওই গাড়ি দুর্ঘটনায় জখম দুই ভাই প্রণয় দে ও প্রসূন দে-কে আটক করে ট্যাংরা থানার পুলিস। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেলে ছোট ভাই প্রসূন দে কে গ্রেপ্তার করেছিল পুলিস। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রণয়কে নজরে রেখেছিলেন তদন্তকারীরা। এদিন তিনি সুস্থ হতেই গ্রেপ্তার করেন তদন্তকারীরা। পুলিস জানিয়েছে, অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে জেল হেফাজতে থাকা অবস্থাতেই হাসপাতালে তাঁর চিকিৎসা চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ