বাইশ গজে তালিবানি ফতোয়া
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাবুল: ক্ষমতা দখলের পর আফগানিস্থানের ক্রীড়াক্ষেত্রে একের পর এক পরিবর্তন করে গিয়েছে তালিবানরা। বিভিন্ন খেলার পাশাপাশি ক্রিকেটের নিয়মেও বহু বদল ঘটিয়েছে তারা। সেই ধারা বজায় রেখে সোমবার থেকে আফগানিস্থানের ক্রিকেট ম্যাচের রেডিও ধারাভাষ্য বন্ধ করে দেওয়া হল। তবে ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা লাগু হল তা জানানো হয়নি। এই মুহূর্তে জিম্বাবোয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছে আফগানরা। এদিকে, মহিলাদের ক্রিকেটেও রয়েছে নিষেধাজ্ঞা। তার ফলে অস্ট্রেলিয়া দল আফগানিস্থান সফর বাতিল করেছিল। তবু নিজেদের অবস্থান থেকে সরেনি তালিবানরা।

Advertisement