সংবাদদাতা, সিউড়ি: সাঁইথিয়া ব্লকের সাংড়া পঞ্চায়েতে এলাকার ১৫টি প্রাথমিক স্কুলের যৌথ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। বুধবার পড়ুয়ারা বিভিন্ন খেলাধুলোয় অংশগ্রহণ করে। খেলা শেষে তাদের পুরস্কৃত করা হয়। এদিন সকাল থেকে সাঁইথিয়া ব্লকের নানুবাজার প্রাথমিক বিদ্যালয় ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নির্দেশে ৪০তম ক্রীড়া প্রতিযোগিতা হল। সাংড়া পঞ্চায়েতের ১৫টি প্রাথমিক স্কুলের দুই শতাধিক পড়ুয়া সেখানে অংশগ্রহণ করে। এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ফারহা হাসান, সোমনাথ সাধু, শিক্ষক সাধনকুমার মণ্ডল প্রমুখ।
Advertisement
এদিন প্রতিযোগিতায় স্কুলপড়ুয়ারা হাই-জাম্প, লং-জাম্প, ১০০ ও ২০০মিটার দৌড় সহ একাধিক খেলায় অংশগ্রহণ করে। সাংড়া এলাকার বিভিন্ন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের এদিন আমন্ত্রণ জানানো হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক দয়াময় মণ্ডল বলেন, অবসরের পর আরও একবার আসার সুযোগ পেয়েছি। এই সম্মানে আমরা আপ্লুত।
এলাকার শিক্ষক মধুসূদন পাল, অরুণকুমার মণ্ডল, অম্লান বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবারের মতো এবারও এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী পড়ুয়াদের পুরস্কৃত করা হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এই খেলা খুবই গুরুত্বপূর্ণ। অঞ্চল ক্রীড়া সম্পাদক রাজীব মণ্ডল বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল। স্বাধীনতার পর থেকে আজ অবধি এই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের সংবর্ধনা জানানো হয়েছে।