Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টি এল জয়সওয়ালে  ডায়ালিসিস ইউনিট

টি এল জয়সওয়ালে  ডায়ালিসিস ইউনিট
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে মঙ্গলবার থেকে চালু হল অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিট। ১৫ শয্যার এই ডায়ালিসিস ইউনিটটি এবার থেকে পিপিপি মডেলে চলবে। ফলে উত্তর হাওড়া ছাড়াও বালি ও ডোমজুড় বিধানসভার বাসিন্দারা উপকৃত হবেন। মঙ্গলবার ডায়ালিসিস ইউনিটের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন  কৈলাস মিশ্র। ডায়ালিসিস ইউনিট বাদেও এদিন হাসপাতালের ইমারজেন্সি বিভাগে তিনটি বেড চালু করা হয়। আগামী দিনে আরও সাতটি বেড বাড়ানো হবে এখানে। কৈলাসবাবু বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজিয়েছেন, তার সুফল পাচ্ছেন হাওড়ার বাসিন্দারা। এই হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হাওয়ায় এবার আর কলকাতায় ছুটতে হবে না তাঁদের।’-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ