নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীর মেসিকাণ্ডে এবার নতুন মোড়। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার থানায় এফআইআর দায়ের করলেন অন্যতম আয়োজক শতদ্রু দত্ত। সোমবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত হন তিনি। জানা যাচ্ছে অরূপ ছাড়াও ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জুঁই বিশ্বাস, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার ও জনৈক আমলা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শতদ্রু।



