Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেহের জেরে সংসারে অশান্তি, গাইঘাটায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর। এই ঘটনায় গুরুতর জখম স্ত্রী দীপা মণ্ডল (৩২)।

সন্দেহের জেরে সংসারে অশান্তি, গাইঘাটায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর। এই ঘটনায় গুরুতর জখম স্ত্রী দীপা মণ্ডল (৩২)। তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতির কারণে বনগাঁ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত করোলা গ্রামে। ঘটনার পর পলাতক অভিযুক্ত শম্ভু সরকার।  গাইঘাটা থানার ধরমপুরের বাসিন্দা দীপা মণ্ডলের সঙ্গে স্বামী শম্ভুর বিবাদ চলছিল। অভিযোগ, স্বামী সেভাবে কোনো কাজ করতেন না। উল্টে সারাদিন নেশা করতেন। পাশাপাশি অন্য পুরুষের সঙ্গে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। এসব নিয়ে অশান্তি শুরু। দিনকয়েক আগে করোলা গ্রামে এক আত্মীয়ের বাড়ি যান দীপাদেবী। শনিবার সকালে আচমকা ওই বাড়ির সামনে চলে যান স্বামী। সেখানে স্ত্রীকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধারালো কাঁচি দিয়ে একের পর এক আঘাত করেন স্ত্রীর শরীরে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দীপাদেবী। স্থানীয়রা এসে উদ্ধার করেন। হামলার পর এলাকা ছেড়ে পালান স্বামী। খোঁজ চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ