Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মাত্র ৩৮ বছরেই প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী প্রিয়া

মাত্র ৩৮ বছর বয়সেই সব শেষ। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-র অভিনেত্রী প্রিয়া মারাঠি।

মাত্র ৩৮ বছরেই প্রয়াত সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী প্রিয়া
  • ৩১ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাত্র ৩৮ বছর বয়সেই সব শেষ। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-র অভিনেত্রী প্রিয়া মারাঠি। এই ধারাবাহিকেই সুশান্ত সিং রাজপুতের সহ অভিনেত্রী ছিলেন তিনি।

Advertisement

তবে পবিত্র রিশতা’ ছাড়াও ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’, 'কসম সে' ‘উত্তরণ’, ‘ভাগে রে মন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। হিন্দি ছাড়াও একাধিক মারাঠি টিভি সিরিয়ালেও কাজ করেছিলেন প্রিয়া।

জানা গিয়েছে, রবিবার সকালে মুম্বইয়ে নিজের বাড়িতেই মৃত্যু হয় অভিনেত্রীর। গত এক বছর ধরে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। 

Advertisement
সম্পর্কিত সংবাদ