Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগরে উদ্বৃত্ত পুর বাজেট

শহরের উন্নয়নের উপর জোর দিয়ে ২০২৬-’২৭ আর্থিক বছরের উদ্বৃত্ত বাজেট প্রস্তাব পেশ করল বিধাননগর পুরসভা। শুক্রবার মেয়র কৃষ্ণা চক্রবর্তী এই বাজেট পেশ করেন।

বিধাননগরে উদ্বৃত্ত পুর বাজেট
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শহরের উন্নয়নের উপর জোর দিয়ে ২০২৬-’২৭ আর্থিক বছরের উদ্বৃত্ত বাজেট প্রস্তাব পেশ করল বিধাননগর পুরসভা। শুক্রবার মেয়র কৃষ্ণা চক্রবর্তী এই বাজেট পেশ করেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবার প্রস্তাবিত আয় ও ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৪৮৯ কোটি ৪৪ লক্ষ এবং ৪৮৮ কোটি ৭৭ লক্ষ টাকা। উদ্বৃত্ত ৬৭ লক্ষ ৮০ হাজার টাকা। 

Advertisement

বাজেট প্রস্তাবে রাস্তা, জল সরবরাহ, নিকাশি, আলো পরিষেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়নে ২৫ কোটি ৫০ লক্ষ টাকা, জঞ্জাল অপসারণে ১৮ কোটি ৫০ লক্ষ টাকা, পানীয় জল সরবরাহে ১০৮ কোটি টাকা খরচের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও, পুরসভার সমস্ত চুত্তিভিত্তিক কর্মী, ক্যাজুয়াল কর্মচারীদের মাসিক বেতন ১৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ