Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সুপ্রিয়ার হ্যাটট্রিকে ফাইনালে ভারত

অনূর্ধ্ব-২০ মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে অপ্রতিরোধ্য ভারত। চীনের মকিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।

সুপ্রিয়ার হ্যাটট্রিকে ফাইনালে ভারত
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাংঝউ: অনূর্ধ্ব-২০ মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে অপ্রতিরোধ্য ভারত। চীনের মকিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। শনিবার দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বশ মানান সুপ্রিয়া, মধুরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আয়োজক দেশ চীন। শনিবার দ্বিতীয় সেমি-ফাইনালে জাপানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে চাইনিজ ব্রিগেড।

Advertisement

কয়েকদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ গোলের মালা পরিয়েছিল জুনিয়র মহিলা হকি দল। এদিন কোরিয়ার বিরুদ্ধেও শুরু থেকেই দাপট দেখায় ভারতই। ড্র্যাগ ফ্লিকার সুপ্রিয়া হ্যাটট্রিক করেন। পেনাল্টি কর্নার থেকে জাল কাঁপানোর ক্ষেত্রে তিনিই দলের সেরা ভরসা। এছাড়াও স্কোরশিটে নাম তোলেন মধু ও সুখবীর কউর। তবে বিশেষজ্ঞদের মতে খেতাব জয় মোটেও সহজ নয়। চীন টুর্নামেন্টে অন্যতম কঠিন প্রতিপক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ