নয়াদিল্লি: দ্রুতগতির থার এসইউভির ধাক্কায় মৃত্যু হল ৪০ বছরের সুপ্রিম কোর্টের এক আইনজীবীর। ১৮টি আঘাত নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁর স্ত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার ওয়েস্ট মোরে। ঘটনার একদিন পরেও অধরা ঘাতক গাড়ির চালক। পুলিশ জানিয়েছে, সোমবার স্ত্রীকে পিছনে চাপিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন নীরজ কুমার নামে ওই আইনজীবী। গ্রেটার নয়ডার ইটেরা এলাকায় তাঁদের স্কুটারটিকে ধাক্কা দেয় দ্রুতগতির ওই থার গাড়ি। স্কুটার থেকে তাঁরা ছিটকে পড়ে যান।



