Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

স্ক্রুটিনির জন্য ইআরওদের অতিরিক্ত সময় সুপ্রিম কোর্টের, পিছোচ্ছে এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন

অবশেষে আরও পিছোচ্ছে এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ! আজ, সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি ছিল।

স্ক্রুটিনির জন্য ইআরওদের অতিরিক্ত সময় সুপ্রিম কোর্টের, পিছোচ্ছে এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি: অবশেষে আরও পিছোচ্ছে এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ! আজ, সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার শুনানি ছিল। তাতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্ক্রুটিনির জন্য ইআরওদের আরও এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ ১৪ তারিখের পরও চলবে রাজ্যে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া। ফলে ১৪ ফেব্রুয়ারি কোনওভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে না। যার ফলে পুরো প্রক্রিয়াটি বেশ কিছুদিন পিছিয়ে গেল বলেই মনে করা হচ্ছে। সঙ্গে এদিন শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, মাইক্রো অবর্জাভাররা নন, ভোটার লিস্ট কিংবা এসআইআর সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন ইআরও-রাই। মাইক্রো অবর্জাভাররা সহ বাকি আধিকারিকরা শুধুই সাহায্য করবেন। এই বিষয়টি নিয়েই নিজের করা মামলাতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

কার্যত তাতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। তবে নির্বাচন কমিশন নিজের প্রয়োজন মতো এইআরও ও ইআরও-দের পরিবর্তন করতে পারবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিন পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। আদালতের তরফে বলা হয়, প্রয়োজনে যে কোনও বিষয়ে নির্দেশ আমরা দেব। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনও বাধা বরদাস্ত করা হবে না। সব রাজ্যকেই এই বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে। এদিন সওয়াল জবাবে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি এসআইআরে অসহযোগীতার কথা বলেন নির্বাচন কমিশনের আইনজীবী। রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, আট হাজার গ্রুপ বি সরকারি কর্মীদের নাম পাঠাতে দেরি কেন করা হল? আগেই পাঠালে এই সমস্যা হতো না। যদিও রাজ্য জবাবে জানিয়েছে, নির্বাচন কমিশন কোনওদিনই গ্রুপ বি সরকারি কর্মীদের তালিকা চেয়ে পাঠায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ