শীর্ষ আদালতে খারিজ মহুয়া মৈত্রর আবেদন
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিকল্প বিনিয়োগ তহবিল (এআইএফ), বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী (এফপিআই) এবং ভারতে তাদের মধ্যস্থতাকারীদের প্রকৃত সুবিধাভোগী মালিক (আল্টিমেট বেনিফিশিয়াল ওনার) ও পোর্টফোলিও সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার জন্য শীর্ষ আদালত যাতে সেবিকে নির্দেশ দেয়, তার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে কোনো ধরনের নির্দেশ দিতে সম্মত হয়নি। বিচারপতি বি ভি নাগারত্ন, বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি ডি কে উপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, প্রকৃত সুবিধাভোগী মালিকদের বিষয়ে সম্পূর্ণ তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য কোনো আইনি কাঠামো নেই। আদালত জানিয়েছে, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। বিচারপতি নাগারত্ন প্রশ্ন করেন, ‘একজন সাংসদ হিসাবে মহুয়া মৈত্র কেন এই বিষয়টি সংসদে উত্থাপন করে আলোচনা চাইলেন না?’ মহুয়ার আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, বর্তমানে কোনো বিষয়ে সংসদে আলোচনা করা বেশ কঠিন।

Advertisement