Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভোটমুখী রাজ্যে আমলা-বদলিতে হস্তক্ষেপ নয়, মামলা খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট

ভোট ঘোষণার দিন থেকেই পশ্চিমবঙ্গে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের বদলি করতে শুরু করেছে নির্বাচন কমিশন। অন্যান্য ভোটমুখী রাজ্যগুলিতেও আইএএস ও আইপিএসদের বদলি নিয়ে বিতর্ক চরমে।

ভোটমুখী রাজ্যে আমলা-বদলিতে হস্তক্ষেপ নয়, মামলা খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভোট ঘোষণার দিন থেকেই পশ্চিমবঙ্গে শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের বদলি করতে শুরু করেছে নির্বাচন কমিশন। অন্যান্য ভোটমুখী রাজ্যগুলিতেও আইএএস ও আইপিএসদের বদলি নিয়ে বিতর্ক চরমে। এই পরিস্থিতিতে আমলা ও পুলিশের বদলি নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আইনজীবী অর্ক কুমার নাগের করা সেই আবেদন সরাসরি খারিজ করে দিল শীর্ষ আদালত। তবে এক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতির প্রশ্নে কোনো মন্তব্য করতে চায়নি দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। শুধু জানানো হয়েছে, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে হাইকোর্টের রায়ে তাঁরা হস্তক্ষেপ করতে ইচ্ছুক নন। আবেদনকারীর পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, নির্বাচন কমিশন নিয়মবহির্ভূতভাবে বদলি করেছে। শীর্ষ আদালত পালটা জানায়, নির্বাচনের সময় এই ধরনের বদলি নতুন কিছু নয়। বহু বছর ধরেই বিভিন্ন রাজ্যে এই প্রথা চালু রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ