বারুইপুরে কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: কালীপুজোর আগে বিভিন্ন মণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখলেন বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা। মণ্ডপে ঢোকা, বেরনোর রাস্তাসহ দর্শনার্থীদের যাতায়াতের সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ সুপার অরবিন্দ আনন্দ। ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। পুজো প্যান্ডেল ছাড়াও ছটপুজোর ঘাট পরিদর্শন করেন আধিকারিকরা। চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য সদাসতর্ক পুলিশ। কালীপুজোকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে উৎসবে শামিল হতে পারেন, সেই লক্ষ্যেই পুলিশের এই তৎপরতা। জানা গিয়েছে, বারুইপুরের যত নামকরা পুজো রয়েছে, সবকটাই ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। পরে পুলিশ সুপার বলেন, ‘গুরুত্বপূর্ণ সব পুজো কমিটির ব্যবস্থাপনা খতিয়ে দেখা হল। ঢোকা-বেরনোর পথ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা নিয়ে সন্তুষ্ট আমরা। আশা করি সবাই সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারবেন। সব উদ্যোক্তার সঙ্গে কথা বলেছি।’  নিজস্ব চিত্র

Advertisement