কয়লা মাফিয়ার গল্পে কাজ করতে চলেছেন অভিনেতা সানি দেওল। ২০২৩ সালে ‘গদর ২’ ছবিতে অনিল শর্মার সঙ্গে কাজ করেছিলেন সানি। সে বছর একাধিক রেকর্ড গড়ে ছবিটি। ফের অনিলের সঙ্গে সানির কাজ করার কথা চলছিল দীর্ঘদিন ধরেই। শোনা গিয়েছিল ‘গদর ৩’ও তৈরি হচ্ছে। এই আবহে নতুন গল্পের জন্য পরিচালকের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেতা। লার্জার দ্যান লাইফ অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবির নাম ‘কোল কিং’। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে বলে খবর। শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে।



