Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেকের ধৈর্যশীল ব্যাটিংয়ে আপ্লুত সানি

টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে ফিরেছেন অভিষেক শর্মা। বৃহস্পতিবার সুপার এইটের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে ঝকঝকে ৫৫ রানের ইনিংস।

অভিষেকের ধৈর্যশীল ব্যাটিংয়ে আপ্লুত সানি
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে ফর্মে ফিরেছেন অভিষেক শর্মা। বৃহস্পতিবার সুপার এইটের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে ঝকঝকে ৫৫ রানের ইনিংস। আর তাতেই জোঁকের মুখে নুন পড়ার অবস্থা সমালোচকদের। অভিষেকের ব্যাটিংয়ে মুগ্ধ সুনীল গাভাসকর। প্রশংসার সুরে সানির মন্তব্য, ‘জিম্বাবোয়ের বিরুদ্ধে অনেক পরিণত দেখিয়েছে অভিষেককে। আশা করি, ওর সমালোচকরা এবার মুখে কুলুপ আঁটবেন।’

Advertisement

পেটের সমস্যায় নামিবিয়ার বিরুদ্ধে খেলেননি অভিষেক। এরপর সুস্থ হয়ে দলে ফিরে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বোলিং অ্যাটাকের সামনে মাত্র ১৫ রানে থেমে ছিল তাঁর লড়াই। ফলে প্রশ্ন তোলেন সমালোচকরা। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে ফের ঝলসে উঠেছে তাঁর ব্যাট। লিটল মাস্টারের মন্তব্য, ‘আমি অবাক হলাম ওর ডিফেন্স দেখে। দলের প্রয়োজন অনুযায়ী ধৈর্যশীল ব্যাটিং করেছে অভিষেক। বড় রান করতে ও সক্ষম। তবে সব বলে শট খেলা যায় না। অভিষেক তা বুঝেই খেলার ধরনে পরিবর্তন এনেছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ