Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে হাতাহাতি, আক্রান্ত এক

সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে হাতাহাতি, আক্রান্ত এক
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শিউলি পঞ্চায়েতের সূর্যপুর এলাকায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে গোলমাল। তার জেরে হাতাহাতি, আক্রান্ত এক পুলিসকর্মীর পরিবারের সদস্যরা। দিন কয়েক আগের এই ঘটনায় মোহনপুর থানায় অভিযোগও জানানো হয়েছে। যদিও পুলিস ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ তুলেছেন আক্রান্তের মেয়ে প্রিয়াঙ্কা দাস। বুধবার তিনি জানিয়েছেন, হামলাকারী প্রতিবেশীদের আসল সমস্যা আমাদের পোষ‍্য সারমেয় নিয়ে। নিত্যদিন ওঁরা সারমেয়দের মারধর করেন। এমনকী বিষ খাইয়ে, গাড়ি চাপা দিয়েও দুটি কুকুরকে মেরেও ফেলেছেন। সেই কারণেই মনসা পুজোয় বক্স বাজানোকে ইস্যু করে আমাদের মারধর করেছেন। মদ্যপ অবস্থায় বাঁশ, রড নিয়ে চড়াও হয়ে মায়ের হাত ভেঙে দিয়েছেন। যদিও পুলিস সূত্রে জানা গিয়েছে, অন্যপক্ষের বাড়িতে একজন মাধ্যমিক পরীক্ষার্থী আছে। তাই বক্স বাজাতে নিষেধ করেছিলেন তাঁরা। এ নিয়েই বিবাদ। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ