Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্ষয়ক্ষতি দেখতে দল পাঠানো হোক, বিধানসভার অধ্যক্ষকে আর্জি সুমনের

গত ৫ অক্টোবরের দুর্যোগে পাহাড়, তরাই ও ডুয়ার্সে বহু এলাকা তছনছ হয়ে গিয়েছে। সেই ক্ষয়ক্ষতি স্বচক্ষে দেখতে বিধানসভা থেকে বিধায়কদের একটি প্রতিনিধি দল দুর্গত এলাকায় গেলে ভালো হয়।

ক্ষয়ক্ষতি দেখতে দল পাঠানো হোক, বিধানসভার অধ্যক্ষকে আর্জি সুমনের
  • ১৫ অক্টোবর, ২০২৫ ১৯:১০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত ৫ অক্টোবরের দুর্যোগে পাহাড়, তরাই ও ডুয়ার্সে বহু এলাকা তছনছ হয়ে গিয়েছে। সেই ক্ষয়ক্ষতি স্বচক্ষে দেখতে বিধানসভা থেকে বিধায়কদের একটি প্রতিনিধি দল দুর্গত এলাকায় গেলে ভালো হয়। এই আর্জি জানিয়ে বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কে চিঠি দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। প্রতিনিধি দলে বিশেষজ্ঞ ও অফিসারদের রাখার আর্জি জানিয়েছেন তিনি। 

Advertisement

সুমন বলেন, ‘প্রতিবছর ভুটানের জলে ও ডলোমাইটে উত্তরবঙ্গের নদী, কৃষি জমি, চা বাগান ও বনাঞ্চলের ক্ষতি হচ্ছে। সেই জন্য বিধানসভা থেকে গতবছর ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠনের প্রস্তাব পাঠানো হয়েছিল কেন্দ্রে। মুখ্যমন্ত্রীও বার বার এই কমিশন গঠনের দাবি জানিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য কেন্দ্র এই বিষয়ে আজ পর্যন্ত কোনও গরজ দেখাল না। ৫ অক্টোবরের দুর্যোগের পর কেন্দ্র পাহাড়-তরাই-ডুয়ার্স পূনর্গঠনে কোনও আর্থিক প্যাকেজের কথাও ঘোষণা করল না। আমাদের দাবি, এই অবস্থায় বিধায়কদের একটি প্রতিনিধি দলকে ক্ষয়ক্ষতি দেখতে পাহাড়, তরাই, ডুয়ার্সে পাঠানো হোক। যাতে সারা রাজ্যের মানুষ উত্তরবঙ্গের এই ক্ষয়ক্ষতির কথা জানতে পারে।’ এদিন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকের পর সুমন অধ্যক্ষের হাতে এই চিঠি তুলে দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ