Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সুমিতকে হাজিরার নোটিস, আজ ফের শুনানি হাইকোর্টে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বাড়িতে গিয়ে তিনদিনের মধ‍্যে হাজিরা দেওয়ার নোটিস দিল পুলিশ।

সুমিতকে হাজিরার নোটিস, আজ ফের শুনানি হাইকোর্টে
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বাড়িতে গিয়ে তিনদিনের মধ‍্যে হাজিরা দেওয়ার নোটিস দিল পুলিশ। বুধবার বিকেলে টালিগঞ্জ সংলগ্ন মহাবীরতলার ৮এ ক‍্যানাল রোডে সুমিতের বাড়িতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশকর্মীরা ওই নোটিস দেন। কোন মামলার সূত্রে তাঁকে নোটিস দেওয়া হচ্ছে, তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া তোলাবাজির অভিযোগের তদন্তে পুলিশের এই নোটিস।  এদিকে, হাইকোর্টে সুমিতের বিরুদ্ধে জমি দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, ‘তদন্ত এখন যথার্থ পর্যায়ে রয়েছে।’ সুমিতের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোনো অভিযোগ নেই।’ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। তার আগে সুমিতকে এই মামলায় গ্রেপ্তার করা যাবে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ