Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

রোভার্স এফসি’কে এক ডজন গোলে হারালেন সুলঞ্জনারা, এশিয়ান মঞ্চে ইতিহাস লাল-হলুদ মহিলা দলের

উওমেন্স এএফসি এশিয়ান কাপের প্রাথমিক পর্বে রেকর্ড ইস্ট বেঙ্গলের। বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গুয়ামের ক্লাব রোভার্স এফসি’কে এক ডজন গোলের মালা পরাল অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা।

রোভার্স এফসি’কে এক ডজন গোলে হারালেন সুলঞ্জনারা, এশিয়ান মঞ্চে ইতিহাস লাল-হলুদ মহিলা দলের
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রোভার্স এফসি- ০                                      :                           ইস্ট বেঙ্গল- ১২

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উওমেন্স এএফসি এশিয়ান কাপের প্রাথমিক পর্বে রেকর্ড ইস্ট বেঙ্গলের। বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গুয়ামের ক্লাব রোভার্স এফসি’কে এক ডজন গোলের মালা পরাল অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা। সেই সুবাদে গ্রুপ এ’র শীর্ষস্থান দখলে রাখল মশাল বাহিনী। দু’ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। শেষ ম্যাচে (২৩ আগস্ট) ড্র করলেই মূলপর্বের টিকিট নিশ্চিত করবে ইস্ট বেঙ্গল। উল্লেখ্য, এশিয়ান মঞ্চে ১৯৮৫-৮৬ মরশুমে মালদ্বীপের ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৯-০ গোলে জিতেছিল লাল-হলুদ পুরুষ দল। ক্লাব ইতিহাসে এতদিন সেটাই ছিল তাদের সবচেয়ে বড়ো জয়। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে প্রিয়াঙ্গকা দেবী (২), অষ্টম ওরাওঁ, অলিভিয়া আকোনে (২), আবেনা ওপোকু (২), অ্যাবিগেইল অ্যান্টই, সুলঞ্জানা রাউল, সিল্কি দেবী, অঞ্জু চানু ও সৌম্য গুগুলথ।

Advertisement
সম্পর্কিত সংবাদ