মুম্বই: বৃহস্পতিবার মৃত্যু হল বর্ষীয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিতের। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এদিন সন্ধ্যা আটটা নাগাদ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত সুরকার যতীন-ললিতের বোন। ১৯৬৭ সালে লতার সঙ্গে ‘সাত সমন্দর পার সে’ গানটি তাঁকে খ্যাতি এনে দেয়। পরের দিকে ‘উলঝন’, ‘হেরাফেরি’ সহ একাধিক ছবিও করেন। উলঝনের সেটে সঞ্জীব কুমারের প্রেমে পড়েছিলেন সুলক্ষণা। এনিয়ে চর্চার শেষ নেই। কাকতালীয়ভাবে প্রেমিকের মৃত্যুদিনেই চিরবিদায় নিলেন প্রেমিকাও।



