Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছেন সুকান্ত

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় ১৭ লক্ষের উপর ডবল এন্ট্রি, একজনের নাম দু’জায়গায় তিন জায়গায় এন্ট্রি। এমন ভোটার তালিকা নিয়ে এবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাব।

ভোটার তালিকা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছেন সুকান্ত
  • ৭ মার্চ, ২০২৫ ১৬:০০
Prefer us on Google

সংবাদদাতা, পতিরাম: পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় ১৭ লক্ষের উপর ডবল এন্ট্রি, একজনের নাম দু’জায়গায় তিন জায়গায় এন্ট্রি। এমন ভোটার তালিকা নিয়ে এবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাব। বৃহস্পতিবার বালুরঘাট এসে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ১১ মার্চ বিকেল ৪টায় তিনি মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন।  তিনি এদিন বালুরঘাটে বলেন, যাঁরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম ঢুকিয়েছে, তারাই আজকে ভূতুড়ে ভোটারের কথা বলছেন। আমরা ১৭ লক্ষের বেশি নাম পেয়েছি, যাদের ভোটার তালিকায় ডবল এন্ট্রি কিংবা একাধিক জায়গায় নাম রয়েছে। সেই বিষয় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করব। সেই তালিকা আমরা তুলে দেব। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী এদিন বালুরঘাটের রাজুয়া এলাকায় কর্মসূচিতে গিয়েছিলেন। ওই এলাকার রাজুয়া সখী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পুরনো স্কুলে পা রাখতেই আবেগাপ্লুত হতে দেখা গেল সুকান্তবাবুকে। পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করেন। পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সুকান্তবাবু বলেন, আমার ২৭/২৮ বছর বয়সে এই স্কুলে শিক্ষকতা করতাম। বহুবার স্কুলের সামনে দিয়ে গিয়েছি, কিন্তু ঢোকার সুযোগ পাইনি। এদিন এসে দারুন লাগছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ