Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, ডাক পেলেন কলকাতার কাউন্সিলারও

এসআইআর নিয়ে ক্ষোভ-বিক্ষোভ ভোগান্তি চলছেই।  এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন সুরজিৎ মিস্ত্রি নামে বাসন্তীর নোলিয়াখালি গ্রামের এক যুবক।

এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, ডাক পেলেন কলকাতার কাউন্সিলারও
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর নিয়ে ক্ষোভ-বিক্ষোভ ভোগান্তি চলছেই।  এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন সুরজিৎ মিস্ত্রি নামে বাসন্তীর নোলিয়াখালি গ্রামের এক যুবক। বুধবার দুপুরে গলায় দড়ি দেন তিনি। যদিও বাড়ির লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে ভরতি করেছে। সুরজিতের কাকার দাবি, ভাইপোকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। তারপর থেকেই আতঙ্ক শুরু হয় তার। খালি বলত, আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে। যার জন্য এদিন আত্মহত্যার চেষ্টা করেছে।

Advertisement

এদিকে, এসআইআর শুনানিতে ডাক পেলেন কলকাতা পুরসভার ১২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজীবকুমার দাস সহ তাঁর বাবা-মা। উল্লেখযোগ্য, তাঁর বাবা মন্মথরঞ্জন দাস একজন প্রাক্তন সেনা অফিসার। ১৯৬৫ এবং ১৯৭১ এর যুদ্ধে যিনি অংশ নিয়েছিলেন বলেও জানিয়েছে পরিবার। এমন পরিবারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নির্বাচন কমিশন শুনানিতে ডেকেছেন। স্বাভাবিকভাবে ক্ষুব্ধ পরিবার।

রাজীব দাস বলেন, কলকাতা পুরসভা এলাকার একমাত্র মতুয়া কাউন্সিলার আমি। রাজ্যে বিজেপি যেভাবে এসআইআরের নামে মতুয়াদের হয়রান করছে, সেটা বাঞ্ছনীয় নয়। নমঃশূদ্র এবং মতুয়াদের টার্গেট করে বিজেপি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে। এর জবাব মতুয়ারা দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ