Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

তৃতীয় রাউন্ডে সুইয়াটেক, জেরেভ

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছালেন ইগা সুইয়াটেক ও আলেকজান্ডার জেরেভ। সুইয়াটেক ৬-১, ৬-৩ ও জেরেভ ৬-১, ৬-৩, ৭-৬ ফল নিয়ে জয়ী। বিস্তারিত পড়ুন।

তৃতীয় রাউন্ডে সুইয়াটেক, জেরেভ
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছালেন ইগা সুইয়াটেক। চেক তরুণী ক্যারোলিনা পিসকোভাকে স্ট্রেট সেটে বশ মানান ইগা। ম্যাচের ফল ৬-১, ৬-৩। পোল্যান্ডের ইগা গতবারের বিজয়ী। চলতি মরশুমেও খেতাব ধরে রাখতে মরিয়া তিনি। পুরুষদের সিঙ্গলসে অনায়াসে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন আলেকজান্ডার জেরেভ। ফ্রান্সের ভ্যালেন্টিন রয়্যারকে বশ মানান জার্মান তারকা। এক্ষেত্রে ম্যাচের ফল ৬-১, ৬-৩ ও ৭-৬ । 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ