Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

মে মাসেই মহাকাশে যেতে পারেন শুভাংশু শুক্লা: নাসা

সব ঠিকঠাক থাকলে মে মাসেই মহাকাশ স্টেশনে পাড়ি দেবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এক্সিয়ম-৪ অভিযান নিয়ে এমনটাই জানিয়েছে নাসা। জানা গিয়েছে, ১৪ দিনের জন্য স্পেস স্টেশনে থাকবেন শুভাংশুরা।

মে মাসেই মহাকাশে যেতে পারেন শুভাংশু শুক্লা: নাসা
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সব ঠিকঠাক থাকলে মে মাসেই মহাকাশ স্টেশনে পাড়ি দেবেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এক্সিয়ম-৪ অভিযান নিয়ে এমনটাই জানিয়েছে নাসা। জানা গিয়েছে, ১৪ দিনের জন্য স্পেস স্টেশনে থাকবেন শুভাংশুরা। 

Advertisement

বর্তমানে ভারতীয় বায়ুসেনায় কর্মরত শুভাংশু। আসন্ন অভিযানে তাঁর সঙ্গী হবেন নাসার পেগি উইটসন, পোল্যান্ডের স্লাওজ উজনানস্কি উইসনিউস্কি ও হাঙ্গেরির টিবর কাপু। এক্সিয়ম ৪-এর পাশাপাশি ইসরোর গগনযান অভিযানের অন্যতম সদস্য শুভাংশু। জানা গিয়েছে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করবে স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান। ফ্যালকন-৯ রকেটের সাহায্যে গন্তব্যে পৌঁছবেন চার মহাকাশচারী। ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। ৪০ বছর পর ফের মহাকাশে পাড়ি দেবেন আরও এক ভারতীয়। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে তিনটি বেসরকারি অভিযান সম্পন্ন করেছে এক্সিয়ম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ