Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরা বিমানবন্দরের বর্জ্য নিয়ে প্রক্রিয়াকরণ করবে মহকুমা পরিষদ

অবশেষে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ফের চালু হল নকশালবাড়ির সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। মঙ্গলবার নকশালবাড়ির হুদুভিটায় এটি চালু করা হল।

বাগডোগরা বিমানবন্দরের বর্জ্য নিয়ে প্রক্রিয়াকরণ করবে মহকুমা পরিষদ
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: অবশেষে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ফের চালু হল নকশালবাড়ির সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। মঙ্গলবার নকশালবাড়ির হুদুভিটায় এটি চালু করা হল। 

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালে হুদুভিটায় এক একর জমিতে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ করে প্রকল্পটি চালু করা হয়। এরপর কোভিডের সময় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। মাঝে স্বনির্ভর গোষ্ঠীকে তা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ছ’মাসের মধ্যেই ফের প্রকল্পের ঝাঁপ বন্ধ হয়ে যায়। গত একবছর ধরে প্রকল্পটি বন্ধই ছিল। এদিন তা চালু হল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ির এসডিও অবধ সিংহল, বাগডোগরা বিমানবন্দরের ডিজিএম সেক্রেটারি পরশুরাম হুয়া, নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ। 
এবার বিমানবন্দর থেকে মাসে দেড় লক্ষ টাকা পাবে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এনিয়ে জেলাশাসক বলেন, এর আগে কোনও কারণে প্রকল্পটি পরিচালনা করা যায়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে। বিমানবন্দরের ওয়েস্ট ম্যানেজমেন্টের দরকার রয়েছে। সেখানকার আবর্জনা সহ সংলগ্ন বাজার ও বাড়ি বাড়ি থেকেও আবর্জনা সংগ্রহ করা হবে। এতে স্বনির্ভর গোষ্ঠী ও গ্রাম পঞ্চায়েতের উপার্জন হবে। একইসঙ্গে ব্লকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। এখানকার প্লাস্টিক জাতীয় আবর্জনা পৃথক করে ঘোষপুকুরের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট স্থলে নিয়ে যাওয়া হবে। সেখানে তা প্রসেস করে রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হবে। এছাড়া এখানকার জৈব উপাদান প্যাকেজিং করে বিক্রি করা হবে। 
সভাধিপতি অরুণ ঘোষ বলেন, মহকুমা পরিষদ যতটা সাহায্য করতে পারে তা প্রদান করব। ইতিমধ্যে কিছু ই-কার্ট, গাড়ি দেওয়া হয়েছে। একটি ট্রাক্টরের প্রয়োজন, সেটাও খুব শীঘ্রই দেওয়া হবে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ