Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি সুপার স্পেশালিটিতে বামেদের বিক্ষোভ

সিউড়ি সুপার স্পেশালিটিতে বামেদের বিক্ষোভ
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। এমনই অভিযোগ তুলে বুধবার বাম ছাত্র ও যুব সহ মহিলা সংগঠনের সদস্যরা রাস্তায় নামলেন। সংগঠনের সদস্যরা মিছিল করে সুপার হাসপাতালের জরুরি বিভাগের সামনের রাস্তায় পৌঁছে যান। যদিও জরুরি বিভাগের সামনে পৌঁছানোর আগেই গেটের সামনে পুলিস তাঁদের আটকে দেয়। সেখানেই সংগঠনের সদস্যরা কিছু সময় বিক্ষোভ দেখান। পরে সংগঠনের কয়েকজন সদস্য তাঁদের দাবি দাওয়া নিয়ে সুপারের সঙ্গে দেখা করেন। এবিষয়ে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। তবে শুধু স্বাস্থ্য পরিকাঠামো ইস্যুতেই প্রশ্ন নয়, সম্প্রতি বন্ধ্যাত্বকরণ শেষে ছুটির আগেই রোগী মৃত্যুর ঘটনাকেও এদিন তুলে ধরা হয়। এই ঘটনায় চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে ধরা হয়। যদিও ওই গৃহবধূর মৃত্যুর পরই জেলা স্বাস্থ্যদপ্তরের তদন্ত কমিটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে গাফিলতির বিষয় সামনে আসেনি। ডিওয়াইএফের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রুদ্রদেব বর্মন বলেন, এই হাসপাতালে উন্নত সরঞ্জাম নেই। রোগীদের বাইরে রেফার করা হয়। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। সেইসঙ্গে, ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিও তোলা হয়। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে মৃতার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল বলেন, চিকিৎসায় গাফিলতির কোনও বিষয় সামনে আসেনি। কিছু ক্ষতিপূরণ পাওয়ার কথা। তবে এক্ষেত্রে তা পাবে কি না জানি না। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ