Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি পুরসভায় অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভ

সিউড়ি পুরসভায় অবসরপ্রাপ্ত কর্মীদের বিক্ষোভ
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গ্রাচুইটির টাকা বকেয়া। প্রাপ্য আদায়ে মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত কর্মীরা সিউড়ি পুরসভা চত্বরে বিক্ষোভ দেখালেন। অভিযোগ, কেউ কেউ কিছু টাকা পেয়েছেন। কিন্তু অনেকেই এখনও কোনও টাকা হাতে পাননি। এই পরিস্থিতিতে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা বিপাকে পড়েছেন। দাবি আদায়ে তাঁরা বিভিন্ন সময় কর্তৃপক্ষর কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। তবে, দাবি পূরণ না হওয়ায় এদিন ফের তাঁরা অবস্থান-বিক্ষোভে শামিল হলেন। অবসরপ্রাপ্ত আপার ডিভিশন ক্লার্ক জিতু মাল বলেন, ২০২১ সালের ৩১ জানুয়ারি অবসর নিয়েছি। এখনও গ্রাচুইটির টাকা পাইনি। এমন অনেকেই রয়েছেন। কেউ কেউ আবার আংশিক টাকা পেয়েছেন। আমরা চাই আমাদের দাবি পূরণ করা হোক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ