Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে পড়ুয়াকে শারীরিক হেনস্তা ও মারধর, গ্রেপ্তার ১

সল্টলেকে এক পড়ুয়াকে শারীরিক হেনস্তা, জোর করে টাকা আদায় এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আক্রান্ত ছাত্র এবং অভিযুক্তরা সকলেই সল্টলেকের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের।

সল্টলেকে পড়ুয়াকে শারীরিক হেনস্তা ও মারধর, গ্রেপ্তার ১
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে এক পড়ুয়াকে শারীরিক হেনস্তা, জোর করে টাকা আদায় এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আক্রান্ত ছাত্র এবং অভিযুক্তরা সকলেই সল্টলেকের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। এ ব্যাপারে আক্রান্ত ছাত্র ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রের বাড়ি ঝাড়খণ্ডে। তিনি পুলিশকে জানিয়েছেন, কলেজ ক্যাম্পাসের ভিতরে ঘটনার সূত্রপাত। ক্লাসে যাওয়ার সময়ে একদল পড়ুয়া তাঁকে মারধর করেছিলেন। হাতে সিগারেটের ছ্যাঁকাও দেন। জোর করে তাঁর কাছে টাকা চাওয়া হয়। না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে একটি মাঠে নিয়ে গিয়ে ফোন কেড়ে নেয় তারা। দু’হাজারেরও বেশি টাকা ট্রান্সফারও করিয়ে নেওয়া হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ