Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে ব্রিজ ও রাস্তার আশ্বাস সভাধিপতির

সূতিতে ব্রিজ ও রাস্তার আশ্বাস সভাধিপতির
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: শুক্রবার বিকেলে সূতির মহেশাইল-২ পঞ্চায়েতের সরলা বসন্তপুরে ব্রিজ ও রাস্তা তৈরির আশ্বাস দিলেন জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা। সরলা এলাকায় জলাশয়ের উপর বাঁশের সেতু রয়েছে। বাঁশের সেতু দিয়েই বহুমানুষ পারাপার করে থাকে। এলাকাবাসীর সুবিধার্থে সেখানে কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হবে বলে সভাধিপতি জানান। এছাড়াও একাধিক রাস্তাঘাটও পরিদর্শন করেন। 
Advertisement
তাঁরা সূতির কেডি স্কুল মাঠেও যান। স্কুলের ছাত্রছাত্রী ও ক্রীড়াপ্রেমীদের জন্য ওই এলাকায় একটি স্টেডিয়াম তৈরির কথাও ঘোষণা করেন। সভাধিপতি বলেন, সরলা বসন্তপুর প্রত্যন্ত গ্রামীণ এলাকা। এলাকায় যাতায়াতের সমস্যা রয়েছে। বসন্তপুরে একটি ব্রিজের একান্ত প্রয়োজন। একটা স্টেডিয়াম তৈরিরও পরিকল্পনা রয়েছে। জেলা পরিষদের ফান্ড থেকে সম্ভব না হলে অন্য ফান্ড থেকে অর্থের ব্যবস্থা করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ