Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্টেশনে প্ল্যাটফর্মের ছাদে যুবক, হাওড়ায় নজরদারি নিয়ে প্রশ্ন

স্টেশনে প্ল্যাটফর্মের ছাদে যুবক, হাওড়ায় নজরদারি নিয়ে প্রশ্ন
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের হাওড়া স্টেশনে রেল পুলিসের নজরদারি এড়িয়ে প্ল্যাটফর্মের ছাদের উপর উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক যুবক। শুক্রবার দুপুরে স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের শেডের উপর উঠে পড়েন তিনি। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় তাঁকে নীচে নামিয়ে আনেন রেল পুলিসের কর্মীরা। ওই যুবকের নাম রবিন্দর। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় হাওড়া স্টেশনে ফের পুলিসি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ আচমকাই হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মের শেডের ওপরে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন যাত্রীরা। কর্তব্যরত রেল পুলিসের আধিকারিকদের নজরে আসতেই সঙ্গে সঙ্গে ছুটে আসে জিআরপি ও আরপিএফের বিশাল বাহিনী। ৯ নম্বর প্ল্যাটফর্মের ওপরে থাকা বিদ্যুৎবাহী তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যুবককে নীচে নেমে আসার জন্য বারবার অনুরোধ করতে থাকেন কর্মীরা। তাঁকে বুঝিয়ে নীচে নামানো হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ