Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে আত্মঘাতী যুবক

নিজের ঘর থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নারায়ণ হাজরা(৩৪)। বাড়ি কালিয়াগঞ্জের হরিহরপুর এলাকায়। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ায় নিজের ঢুকে দরজা বন্ধ করে দেয় নারায়ণ।

স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে আত্মঘাতী যুবক
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: নিজের ঘর থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ।  পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম নারায়ণ হাজরা(৩৪)। বাড়ি কালিয়াগঞ্জের হরিহরপুর এলাকায়। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ায় নিজের ঢুকে দরজা বন্ধ করে দেয় নারায়ণ। অনেক ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙলে নারায়ণের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক ব্যক্তিকে মৃত ঘোষণা করে। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন,  একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।  মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ