Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শীর্ষস্থান মজবুত ইস্ট বেঙ্গলের

উওমেন্স লিগে অপ্রতিরোধ্য ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবার সেতু এফসি’কে ১-০ গোলে হারাল লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র লক্ষ্যভেদ ফাজিলার।

শীর্ষস্থান মজবুত ইস্ট বেঙ্গলের
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উওমেন্স লিগে অপ্রতিরোধ্য ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবার সেতু এফসি’কে ১-০ গোলে হারাল লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র লক্ষ্যভেদ ফাজিলার। এই নিয়ে টানা ৭টি ম্যাচে গোল করলেন তিনি। সবমিলিয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। দ্বিতীয় স্থানে থাকা সেতুর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৮। উল্লেখ্য, গত মরশুমে একইসঙ্গে উওমেন্স লিগ ও কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মশাল বাহিনী। এবারও ডাবলের হাতছানি সুলঞ্জনা, রেস্টি, সৌম্যাদের সামনে। ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া কোচ অ্যান্ড্রুজ। মহিলা লিগে ইস্ট বেঙ্গলের পরের প্রতিপক্ষ শক্তিশালী গোকুলাম কেরালা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ