নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নিজের কিডনি বিক্রি করে স্ত্রীকে টাকা দিয়েছিলেন পিন্টু বেজ। সেই টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিয়েছে স্ত্রী সুপর্ণা। হাওড়ায় সাঁকরাইলের বাসিন্দার এহেন অভিযোগে মামলা সম্প্রতি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এবার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে বারাকপুরে প্রেমিকের ঠিকানায় হাজির হলেন স্বামী। বারাকপুরের সুভাষ কলোনি এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Advertisement
সোমবার পিন্টু বেজ তাঁর ১০ বছরের শিশু কন্যা, বাবা-মা ও সমাজকর্মীদের নিয়ে সোমবার প্রেমিক রবি দাসের বারাকপুরের বাড়িতে হাজির হন। কিন্তু বহু ডাকাডাকি হাঁকাহাঁকির পরেও শিশু কন্যার সঙ্গে দেখা করা তো দূরের কথা দরজাও খুলতে রাজি হননি সুপর্ণা। রবি দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোর্টের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়ার কথা বলেন।



