Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রীকে খুনের চেষ্টা, ধৃত স্বামী ও শ্বশুর

গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ি এলাকায়।

স্ত্রীকে খুনের চেষ্টা, ধৃত স্বামী ও শ্বশুর
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত বালিগড়ি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের আদুরী খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল তারকেশ্বরের বালিগড়ি এলাকার বাসিন্দা শেখ রাজিবুলের। তাঁদের এক সন্তান রয়েছে। গৃহবধূর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই চলছিল সাংসারিক অশান্তি। ২৬ ফেব্রুয়ারি অশান্তি চরমে পৌঁছয়। গলা টিপে, শ্বাস রোধ করে তাঁকে খুনের চেষ্টা করে স্বামী রাজিবুল ও শ্বশুর। ২৭ ফেব্রুয়ারি স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান গৃহবধূ। অভিযোগের পরই বেপাত্তা ছিল স্বামী ও শ্বশুর। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিস। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ