Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

স্টারডম মুখ্য নয়

স্টারডম মুখ্য নয়
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
১৯৯৯। কেরিয়ারে তখন সাফল্যের মধ্যগগনে মাধুরী দীক্ষিত। হঠাৎই অভিনয় থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। পেশায় চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে পুরোদস্তুর সংসার করতে চেয়েছিলেন তিনি। দুই ছেলে অরিন এবং রায়ানকে সময় দেওয়াই তখন তাঁর প্রায়োরিটি ছিল। ২০১১ নাগাদ সপরিবার দেশে ফিরে সিনে দুনিয়ায় কামব্যাক করেছিলেন তিনি। কিন্তু সিনেমা থেকে দূরে থাকার সময়টাতেও নিজের শিকড় ভোলেননি নায়িকা। সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে মাধুরী বলেন, ‘স্টারডম কোনওদিনই আমার কাছে মুখ্য ছিল না। বিয়ে করে লাইমলাইট থেকে দূরে থাকা মানে কিছু হারালাম, তা কখনও মনে হয়নি। নাচ এবং অভিনয় আমি ভালোবাসি। সেটাই করতাম। দর্শকের ভালোবাসা তো উপরি পাওনা।’ মাধুরী মনে করেন, বিয়ে, সংসার যদি কোনও মহিলার প্রায়োরিটি হয়, সেটাকেই সম্মান করা উচিত। পাশাপাশি কোনও মহিলা যদি কাজও ব্যালান্স করে চলতে পারেন, তাঁরও সমান সাধুবাদ প্রাপ্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ