Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাণ্ডুয়ায় অদ্ভুত আকৃতির আলু, কৃষক মহলে উদ্বেগ

পাণ্ডুয়ায় অদ্ভুত আকৃতির আলু, কৃষক মহলে উদ্বেগ
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অদ্ভুত আকৃতির আলুকে ঘিরে হুগলির পাণ্ডুয়ার গ্রামবৈঁচির কৃষকমহল্লায় উদ্বেগ ছড়িয়েছে। সেখানকার উত্তরপাড়ায় বেশ কয়েকজন ভাগচাষির জমিতে বেশ খানিকটা লম্বাটে আলুর উৎপাদন হয়েছে। ওই ফসল বাজারে বিক্রি হবে না বলেই কৃষকরা দাবি করেছেন। অনেকের দাবি, শুধু অদ্ভুত আকারই নয়, আলুর স্বাদও স্বাভাবিক নয়। গঙ্গামণি সরেন নামে এক ভাগচাষি বলেন, আলুগুলি দেখতে আদার মতো হয়েছে। বিকৃত আকারের জন্য সেগুলি বাজারে নিয়ে যাওয়াই কঠিন। এমনিতেই বাজারে আলুর দর নেই। ফলে, চাষের খরচ কেমন করে তুলব বুঝতে পারছি না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কৃষকরা ভিনরাজ্যের আলুবীজ বুনেছিলেন। ঘটনাকে ঘিরে হইচই শুরু হওয়ায় বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে কৃষিদপ্তর। কৃষিদপ্তরের একটি সূত্রের দাবি, সমস্ত আলুই বিকৃত আকারের হয়নি। কিছু পরিমাণ আলুর অদ্ভুত আকার হয়েছে। সামান্য কিছু কৃষকের ক্ষেত্রেই ওই ঘটনা ঘটেছে। হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে বলেন, আমরা ওই ঘটনা খতিয়ে দেখার কথা বলেছি। কৃষকদের সমস্যার কী সমাধান করা যায়, তাও দেখা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ