Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রেন লক্ষ্য করে পাথর

ট্রেন লক্ষ্য করে পাথর
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মল্লিকপুর স্টেশন থেকে রাতের বারুইপুর লোকাল রওনা দিতেই মহিলা কামরা লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। আতঙ্কিত অবস্থায় এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কামরায় থাকা এক মহিলা যাত্রী। আরপিএফ’য়ের দাবি, ঘটনার কথা জানার পর তল্লাশি শুরু হয়েছে। প্রতিদিনই তা হবে। যদিও যাত্রীদের প্রশ্ন, এর আগেও মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement

ওই মহিলা যাত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, বারুইপুর লোকাল মল্লিকপুর স্টেশন ছেড়ে বারুইপুর স্টেশনে ঢোকার কিছু আগে পিছনের মহিলা কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কামরাতে ত্রিশ জনের মতো যাত্রী ছিলেন। আচমকা পাথর উড়ে আসে। গেটের কাছে এক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। তাঁর মাথা ঘেঁষে বেরিয়ে যায় একটি পাথর। কামরায় কোনও পুলিস ছিল না। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। অন্যান্য যাত্রীদের বক্তব্য, রেল পুলিস কেন ব্যবস্থা নিচ্ছে না? রাতে কেন মহিলা কামরায় কোনও পুলিস থাকে না? মহিলা পুলিস তো দেখাই যায় না। আরপিএফ কেবল স্টেশনে নজরদারি চালায়। এর আগেও মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন রওনা দেওয়ার পর পাথর ছোড়া হয়েছিল। তবুও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ