Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পতন শেয়ার বাজারে, কমল টাকার দাম

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ফলে আবারও চড়তে শুরু করেছে অশোধিত তেলের দর। ব্যারেল প্রতি দাম ১০০ ডলার পার করেছে।

পতন শেয়ার বাজারে, কমল টাকার দাম
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ফলে আবারও চড়তে শুরু করেছে অশোধিত তেলের দর। ব্যারেল প্রতি দাম ১০০ ডলার পার করেছে। বুধবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ১০০.৭৮ ডলার। ইন্ডিয়ান বাস্কেটের দাম আরও একটু বেশি, ব্যারেল প্রতি ১০৮.৯১ ডলার। তেলের দাম বাড়লে পরিবহণ খরচ বাড়বে। এর প্রভাবে বাড়বে জিনিসপত্রের দাম। মুদ্রাস্ফীতির সম্ভাবনা দেখা দেওয়ায় দেশের শেয়ার বাজারে বিনিয়োগে আর আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। বুধবার এক ধাক্কায় ৮১৩ পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। একদিনে পতনের দিক দিয়ে গত তিনমাসে এটাই সর্বনিম্ন। এই নিয়ে পরপর তিনদিন পড়ল সেনসেক্স। দিনের শেষে ৭৪ হাজার ৭৬৪ পয়েন্টে স্থির হয় সেনসেক্স। পতনের হার ১.০৮ শতাংশ। বুধবার সবচেয়ে বেশি ৩.৬৭ শতাংশ দাম বেড়েছে আদানি পোর্টসের। পাশপাশি টাটা স্টিল, ট্রেন্ট, এনটিপিসির শেয়ারের দামও বেড়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি পড়েছে ২০৩ পয়েন্ট। দিনের শেষে ২৩ হাজার ৪৩১ পয়েন্টে স্থির হয়। পতনের হার ০.৮৬ শতাংশ। 

Advertisement

টাকার দামও পড়েছে এদিন। দুর্বল ইক্যুয়িটি বাজার এবং ফরেন ইনস্টিটিউট ইনভেস্টমেন্ট বেরিয়ে গিয়েছে অনেকটাই। এর ফলে ৩৪ পয়সা পড়ে ডলার প্রতি টাকার বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯৫.০৮।

Advertisement
সম্পর্কিত সংবাদ