Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

চাঙা শেয়ার বাজার, টাকার দরেও বৃদ্ধি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় শেয়ার বাজারে তেজি। সেনসেক্স বেড়ে ৭৫,৬০৮.০২ পয়েন্টে। বিস্তারিত জানুন।

চাঙা শেয়ার বাজার, টাকার দরেও বৃদ্ধি
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই ও নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি সমঝোতার কথা ঘোষণা করতেই তেজি হল শেয়ার বাজার। শুক্রবার  বাজার বন্ধের সময় ১,৬৯৫.৪০ পয়েন্ট বেড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। সব মিলিয়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৫,৬০৮.০২ পয়েন্টে। পাল্লা দিয়েছে বেড়েছে নিফটিও। এদিন ৪৬১.৩০ পয়েন্ট বেড়ে দিনের শেষে সূচক গিয়ে দাঁড়ায় ২৩,৬২২.৯০ পয়েন্টে। ট্রাম্পের ঘোষণার পরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দামও। এদিন ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম প্রায় চার শতাংশ কমে ৯০ ডলারের নীচে নেমে আসে। এদিন ডলারের নিরিখে টাকার দামও ৬৭ পয়সা বেড়েছে। এদিন বাজার বন্ধের সময় টাকার দর গিয়ে পৌঁছায় ৯৫ টাকা ১৮ পয়সায়। 

Advertisement

তবে শেয়ার সূচক ও টাকার দর ভালো হলেও খারাপ খবর বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৭১ কোটি ডলারেরও বেশি কমেছে বলে জানাল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এদিন আরবিআই জানিয়েছে, বর্তমানে ভারতীয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ৬৮ হাজার ১৬১ কোটি ডলার রয়েছে। এর আগের সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় ৯৪ কোটি ডলার বেড়েছিল। তবে, আরবিআই জানিয়েছে ভারতে সোনার ভাণ্ডারের পরিমাণ বেড়েছে। শুক্রবার কেন্দ্রের তরফে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, খাদ্যপণ্যের দাম বাড়ার ফলে মে মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি সামান্য বেড়েছে। এপ্রিল মাসে এই মুদ্রাস্ফীতি ছিল ৩.৪৮ শতাংশ। মে মাসে তা হয়েছে ৩.৯৩ শতাংশ। দামি গয়না, টম্যাটো, আদা, কিশমিশের মতো সামগ্রীর দাম বেড়েছে। দাম কমেছে আলু, গাড়ি, জিরে, মোটরবাইকের মতো সামগ্রীর।

Advertisement
সম্পর্কিত সংবাদ