স্থিতিশীল কৌতুক অভিনেতা টিকু তালসানিয়া। মস্তিস্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। গত শুক্রবার একটি গুজরাতি ছবির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন টিকু। সেখান থেকে ফিরে আসার পরই তিনি অসুস্থ বোধ করেন। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, তাঁর অবস্থা সঙ্কটজনক। তবে রবিবার টিকুর কন্যা তথা অভিনেত্রী শিখা তালসানিয়া জানিয়েছেন, অভিনেতা সুস্থ রয়েছেন।