Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেয়েকে ধর্ষণের অভিযোগ, জেল হেফাজতে সৎবাবা

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সৎবাবা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বারাসত শহরের। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দেবব্রত মুখোপাধ্যায়।

মেয়েকে ধর্ষণের অভিযোগ, জেল হেফাজতে সৎবাবা
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সৎবাবা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বারাসত শহরের। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দেবব্রত মুখোপাধ্যায়। যদিও ধৃতের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। পকসো ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে বারাসত মহিলা থানার পুলিস। বুধবার নির্যাতিতার মেডিক্যাল করানোর পর গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর অনলাইন অ্যাপের  মাধ্যমে দেখাশোনা করে দেবব্রত দ্বিতীয় বিয়ে করেন। ওই মহিলার এক বছর বারোর মেয়ে রয়েছে। কিছুদিন তাদের সংসার সুখেই চলছিল। কিন্তু কয়েকমাস হল, অশান্তি শুরু হয়। অভিযোগ, স্ত্রী ও মেয়েকে বেধড়ক মারধর করতেন দেবব্রত। দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাবি, একাধিকবার মেয়ে ও আমাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছেন আমার স্বামী। উনি বেশিরভাগ সময় নেশাগ্রস্ত হয়ে থাকেন। কয়েকদিন আগে তাঁকে পাঠানো হয়েছিল নেশামুক্তি কেন্দ্রে। দিনতিনেক হল বাড়িতে ফিরেছেন। তারপরেই ফের পুরনো কায়দায় শুরু হয়েছে অত্যাচার। মঙ্গলবার সন্ধ্যায় মেয়েকে ধর্ষণ করেন দেবব্রত। পরে থানায় অভিযোগ করলে পুলিস ওঁকে গ্রেপ্তার করেছে। এনিয়ে দেবব্রত বলেন, বিয়ে করার পর টাকা আর গয়না নিয়ে নিয়েছে দ্বিতীয় পক্ষের স্ত্রী। এখন মিথ্যা অভিযোগ করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ