Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্দুলে মোহনবাগানের অমর একাদশের মূর্তি

আন্দুলে মোহনবাগানের অমর একাদশের মূর্তি
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১৯১১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে ফুটবল খেলে জয় পেয়েছিল মোহনবাগান। আইএফএ শিল্ডের খেলায় ইস্ট ইয়র্কশায়ার দলকে হারিয়ে দিয়েছিল সবুজ-মেরুন একাদশ। ওই দলের খেলোয়াড়দের স্মৃতিতে রবিবার আন্দুলের দুইল্যা মোড়ে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে বসানো হলো অমর একাদশের মূর্তি। এদিন সন্ধ্যায় তার উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় সহ হাওড়ার তিন বিধায়ক নন্দিতা চৌধুরী, প্রিয়া পাল, কল্যাণ ঘোষ এবং মোহনবাগান ক্লাবের হকি সচিব শ্যামল মিত্র। - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ